 |
বহির্বিশ্বে যোগাযোগ ও বিনিময় বাংলাদেশ প্রকল্প ইতোমধ্যে বাংলাদেশে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট শিক্ষন কেন্দ্র স্থাপন করেছে। বহির্বিশ্ব সম্পর্কীয় ভাবনায় ও শিক্ষা প্রক্রিয়ায় ইন্টারনেট সহ আধুনিক কম্পিউটার প্রযুক্তির সহায়তায় সুযোগ বৃদ্ধি করা এবং ছাত্র-শিক্ষকের জন্য শিক্ষা প্রকল্প ও প্রশিক্ষনের উন্নয়ন ঘটানোই এই কর্মসূচির প্রধাণ উদ্দেশ্য।
বহির্বিশ্বে যোগাযোগ ও বিনিময় বাংলাদেশ-এর কার্যক্রম:
- ক্লাশরুম ভিত্তিক শিক্ষাব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার যথাযথ করার উদ্দেশ্যে শিক্ষা কর্মীদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা।
- শিক্ষার্থীকেন্দ্রিক সামাজিক শিক্ষা প্রকল্প ও শিক্ষাবিনিময় কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে আমেরিকার স্কুলসমূহের সাথে সম্পৃক্ত হওয়া।
- সাধারণ মানুষ, এলাকার লোকজন ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশ্বদুয়ার উম্মুক্ত করা।
- স্কুল ও এলাকার উন্নয়নে দীর্ঘমেয়াদী ও টেকসই কার্যক্রম হাতে নেয়া।
|
|
 |
|
|
 |
আপনি যদি কোন স্কুল বা শিক্ষক হন,
তবে আমাদের প্রকল্পে অন্তর্ভূক্ত হওয়ার জন্য আমাদেরকে লিখুন! |
|