যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো আমেরিকা ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা রক্ষার ও লালন করার জন্য আন্তর্জাতিক শিক্ষা ও প্রশিক্ষনের ব্যাবস্থা করে। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার নিজের দেশের নাগরিক ও সংস্থার সাথে অন্যান্য দেশের ব্যক্তি, পেশাজীবি ও প্রাতিষ্ঠানিক বন্ধন অক্ষুন্ন রাখার চেষ্টা করে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস, সমাজ ও সংস্কৃতিকে বিভিন্নভাবে ভিনদেশীদের নিকট তুলে ধরে। |