| উদ্দেশ্যসমূহ |
- বাংলাদেশের ৬টি স্কুলে ইন্টারনেট শিক্ষনকেন্দ্র গড়ে তুলে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজনকে বহির্বিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহে এবং আদান-প্রদানের সুযোগ তৈরী করা।
- শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের প্রশিক্ষন ও রিসোর্স প্রদান।
- বাংলাদেশ, তাজিকিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান ও আমেরিকার মধ্যে শিক্ষা ও সংস্কৃতিক বন্ধন অক্ষুন্ন রাখার লক্ষ্যে অনলাইন কোলেবোরেটিভ প্রকল্প চালিয়ে যাওয়া।
- একটি অনলাইন রিসোর্স গড়ে তোলা, যেখানে সামাজিক শিক্ষা, পরিবেশ, সাম্প্রতিক বিষয় ও গণতান্ত্রিক প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বাংলায় ও ইংরেজিতে উভয় ভাষাতেই সহজলভ্য হয়।
- তরুন যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের মেয়েদেরকে বিশ্ব সামাজিক শিক্ষার প্লাটফর্মে দাড় করানো এবং গণতান্ত্রিক মূল্যবোধ শিক্ষা দেওয়া।
- বাংলাদেশ ও আমেরিকার শিক্ষক প্রশিক্ষন ও বিনিময় কর্মসূচি বজায় রাখা।
- প্রতিবন্ধী লোকদের কর্মসূচিতে অংশগ্রহনে উদ্যোগী করে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসূচি তৈরী করা।
- অর্থনৈতিক সাহায্য বন্ধ হলে এলাকার লোকের পক্ষে এই কর্মসূচি স্থায়ী করার কৌশল নির্ধারন করা।
|
|