রি.ই.-স্কু.অ. দুটো সংস্থা, লস এঞ্জেলস অবস্থিত ত্রান ও উন্নয়ন কর্মে জড়িত রিলিফ ইন্টারন্যাশনাল এবং পালো আল্টোতে অবস্থিত স্কুলস অনলাইন। রিলিফ ইন্টারন্যাশনালের দক্ষ কর্মীরা বিভিন্নদেশে এলাকার উন্নয়নে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ১৯৯০ সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল এলাকা সংক্রান্ত ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে বিভিন্ন দেশে চাহিদাপূরণভিত্তিক গনতন্ত্রের বিকাশের পথে কাজ করে যাচ্ছে।
মানবসেবাকে বিবেচনায় রেখে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালীর প্রযুক্তির সাথে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি স্কুলস অনলাইন গঠন করে। তখন থেকেই স্কুলস অনলাইন শিক্ষায় প্রযুক্তির যথাযথ ব্যবহারকে নিশ্চত করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। এই কার্যক্রমের অন্তর্ভুক্ত আমেরিকার (আপালেচিয়া ও ইন্ডিয়ান অধিভূক্ত এলাকায়) ৫,৭০০ স্কুল এবং ৩৫ টি দেশের ১৩০০ স্কুল ইন্টারনেটসহ কম্পিউটার প্রাপ্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হয়ে আসছে। শিক্ষকদের পেশাদারিত্ব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্কুলস অনলাইন গত ৩ বছরের মধ্যে প্রযুক্তির পরিচয় ও প্রসারে ব্যপক সাড়া জাগিয়ে তুলে। কর্মসূচিকে দীর্ঘস্থায়ী ও টেকসই করার লক্ষ্যে শিক্ষক, স্কুল প্রশাসন, এলাকার লোকজন এবং সরকারী সংস্থাকে একসাথে নিয়ে কাজ করা হয়। একীভূতকরনের সময় থেকেই রি.ই.-স্কু.অ. এলাকার সাধারণ মানুষের ক্ষমতায়ন এবং শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কর্মক্ষমতা প্রদর্শন করে আসছে। রি.ই.-স্কু.অ. এর রেকর্ডে এলাকায় বিদ্যমান সহজলভ্য উপাদানের সমন্বয়ে বায়োগ্যাস জেনারেটর তৈরীরর মাধ্যমে ইন্টারনেট শিক্ষন কেন্দ্রে বিদ্যুং সরবরাহ করার ব্যবস্থা নেয়ার প্রমান আছে (যেমন: তাজিকিস্তানের কানেক্টিভিটি প্রজেক্ট)।
রি.ই.-স্কু.অ. এর এলাকা সংক্রান্ত কর্মসূচির মাধ্যমে স্কুলের শিক্ষার্থী এবং এলাকার তরুন-যুব সম্প্রদায়ের মিলিত যৌথ প্রচেষ্টায় স্টুডেন্ট একশন কমিটি গঠনের মাধ্যমে এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরন এবং সমাধান কল্পে প্রচেষ্টা নেয়ার সুযোগ থাকে।
|